গোবিন্দগঞ্জ স্বেচ্ছায় রক্তদান সংগঠন

(G.S.R.S) গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

"মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে।"

আমাদের সম্পর্কে

"গোবিন্দগঞ্জ স্বেচ্ছায় রক্তদান সংগঠন" একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুর দিকে গোবিন্দগঞ্জবাসীর রক্তের প্রয়োজনে রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে কাজ করার পাশাপাশি রক্তদানে মানুষদের উৎসাহিত করলেও বর্তমানে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছে আমাদের প্রাণের এই সংগঠনটি। এছাড়াও রোগী এবং রক্তদাতা উভয়ের জন্য কার্যকরী একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এটি।

আমাদের উদ্দেশ্য

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে বিনামূল্যে রক্তদান

জরুরী পরিস্থিতিতে রোগীদের জন্য রক্ত সরবরাহ নিশ্চিত করা

অসহায়, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো

সমাজের অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদান

মাদকমুক্ত সমাজ বিনির্মানে আমরা সর্বদাই বদ্ধপরিকর

মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা

আমাদের সম্পন্নকৃত কাজসমূহ

বিভিন্ন ধর্মীয় উৎসবে গরীব দুঃখীদের মাঝে ত্রাণ বিতরন

বিভিন্ন স্কুুল-কলেজ ও জনসাধারণের মাঝে ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

গত দুই বছরে প্রায় ৩০০০ হাজার মানুষের ফ্রীতে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্নকরণ

থ্যালাসেমিয়া বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি

বন্যা কবলিত এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ সামগ্রী বিতরণ (ইভেন্ট ২০১৯)

বৃক্ষরোপণ কর্মসূচি (ইভেন্ট ২০১৮)

এতিম ছেলে ওয়াদুদ ভাইয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ (ইভেন্ট ২০১৮)

ছোট বোন ফাতেমার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ (ইভেন্ট ২০১৯)

স্বেচ্ছাসেবী অন্তরা জাহান আপুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ (ইভেন্ট ২০১৯)

দিনমজুর মোজাম্মেল ভাইয়ের এপেন্ডিসাইট অপারেশন ও চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ (ইভেন্ট ২০২০)

বর্তমান সময়ে করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি

মহামারী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে জনসাধারণের মাঝে মাস্ক, সাবান-হ্যান্ডস্যানেটাইজার, হ্যান্ড বিলসহ ইত্যাদি বিতরণ

মহামারীর এই দুর্দিনে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আমাদের সাফল্য

আল্লাহর অশেষ কৃপায় আমরা গত ২ বছর ৬ মাসে অত্র সংগঠনের মাধ্যমে প্রায় ৫ হাজারের অধিক মানুষকে রক্ত সংগ্রহ করে দিতে সক্ষম হয়েছি।

ডেভেলপারের সাথে পরিচিত হোন

তাজমিনুর রহমান তানিম

তাজমিনুর রহমান তানিম

ফুল স্ট্যাক ডেভেলপার

আমার সাথে যুক্ত থাকুন

আমার সম্পর্কে

আমি তাজমিনুর রহমান তানিম। তৈরি করতে, গড়ে তুলতে আর জিনিসগুলো কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারে সেটা ভাবতেই আমার ভালো লাগে। সেই জায়গা থেকেই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যাত্রা। ফ্রন্ট-এন্ডের অভিজ্ঞতা আর ব্যাক-এন্ডের স্থায়িত্ব—দুটো মিলিয়ে এমন সলিউশন তৈরি করতে চাই যা সত্যিকারের সমস্যা সমাধান করে।

এখন আমি University of Liberal Arts Bangladesh (ULAB) এ CSE পড়ছি। পড়াশোনার পাশাপাশি Flyoval Limited এ MERN Stack Developer Intern হিসেবে বাস্তব প্রজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছি। এখানে প্রতিদিন নতুন কিছু শেখা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা আর কোডকে আরও জীবন্ত করে তোলার অভিজ্ঞতা হচ্ছে।

আমার লক্ষ্য একটাই—টেকনোলজি যেন মানুষের জীবনে কাজে লাগে, আর আমি যেন সেই কাজের ভিতরে নিজের অবদান রাখতে পারি।

শিক্ষা

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

University of Liberal Arts Bangladesh

চলমান

অভিজ্ঞতা

MERN Stack Developer (Intern)

Flyoval Limited

বর্তমান

ফুল স্ট্যাক ডেভেলপার

ব্যক্তিগত ও ক্লায়েন্ট প্রজেক্ট

২০২২ – বর্তমান

ব্যক্তিগত তথ্য

নাম: তাজমিনুর রহমান তানিম

ভূমিকা: ফুল স্ট্যাক ডেভেলপার

অবস্থান: Dhaka, Bangladesh

স্বেচ্ছাসেবকগণ

স্বেচ্ছাসেবক হোন

আপনি কি একজন স্বেচ্ছাসেবক হতে প্রস্তুত? আপনি আমাদের সাথে স্বেচ্ছাশ্রমে মাধ্যমে আপনার সময়, দক্ষতা এবং জ্ঞান অবদান রাখতে পারেন। এটি একটি ইতিবাচক প্রভাব তৈরি করার একটি সুযোগ এবং শান্তি ও উন্নয়ন অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি। অনেকের জীবনে একটা পার্থক্য গড়ে তুলুন!

এখনি যোগ দিন